× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:২৯ পিএম

একযোগে চাকরি গেল ৩০ হাজার কর্মীর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল কর্পোরেশনে আবারও বড়সড় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা ঘনিয়ে উঠেছে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় ৩০ হাজার কর্মীকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে উদ্বেগের বিষয়, আগামী এক মাসের মধ্যেই আরও এক দফা গণ-ছাঁটাইয়ের পরিকল্পনা করছে সংস্থাটি।

ভারতে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে মোট প্রায় ৩০ হাজার কর্মীর মধ্যে প্রায় ১২ হাজার জনকে ছাঁটাই করা হয়েছে।

সংস্থার মানবসম্পদ (এইচআর) বিভাগের এক কর্মীসহ ছাঁটাইয়ের শিকার দুই ব্যক্তি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় দফার ছাঁটাই শুরু হতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি মন্তব্য করেনি ওরাকল কর্তৃপক্ষ।

সংস্থার পক্ষ থেকে কর্মীদের পাঠানো একটি ই-মেইলে জানানো হয়েছে, অভ্যন্তরীণ সাংগঠনিক পরিবর্তনের কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘অপারেশনাল স্ট্রিমলাইনিং’-এর মাধ্যমে কাজের গতি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বহু পদকে ‘অপ্রয়োজনীয়’ বা রিডান্ডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।

যারা চাকরি হারিয়েছেন, তাদের জন্য একটি সেভারেন্স প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ভারতে এক বছরের বেশি সময় কর্মরত কর্মীরা পাবেন ১৫ দিনের বেতন, টার্মিনেশন তারিখ পর্যন্ত এক মাসের বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, গ্র্যাচুইটি এবং এক মাসের নোটিশ পিরিয়ডের বেতন। পাশাপাশি ‘টপ-আপ’ হিসেবে অতিরিক্ত দুই মাসের বেতন দেওয়ার কথাও বলা হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য, যারা স্বেচ্ছায় এবং কোনো আইনি জটিলতা ছাড়াই পদত্যাগ করবেন।

Link copied!