× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৫৭ এএম

ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৫৭ এএম

ধ্বংসস্তুপের মধ্যে লেবাননের এক নাগরিক। ছবি : সংগৃহীত

ধ্বংসস্তুপের মধ্যে লেবাননের এক নাগরিক। ছবি : সংগৃহীত

ইস্টার সানডের দিনে (রোববার) লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর থেকে এটি অন্যতম রক্তক্ষয়ী দিন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফরহাতা গ্রামে একটি হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বৈরুতের জনাহ এলাকায় আরেকটি হামলায় চারজন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, বৈরুতের পূর্বে অবস্থিত আইন সাদেহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তেই এই হামলাগুলো চালানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!