যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরাকে অপহরণ হওয়া মার্কিন সাংবাদিক শেলি কিটলসন মুক্তি পেয়েছেন। ৩১ মার্চ ইরাকের রাজধানী বাগদাদ থেকে তিনি অপহরণের শিকার হন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, তাৎক্ষণিক ইরাক ছাড়ার শর্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ তাকে মুক্তি দিয়েছে। কিটলসনের মুক্তির কয়েক ঘণ্টা পরেই, বিষয়টা নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
শেলি কিটলসন একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি রোমে থাকেন। আগেও শেলি কিটলসন আফগানিস্তান, ইরাক ও সিরিয়া যুদ্ধ নিয়ে কাজ করেছেন।
এর আগে, ২০২৩ সালের মার্চে ইরাকে গবেষণা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন ইসরায়েলি বংশোদ্ভূত রুশ শিক্ষার্থীকে ইরান–সমর্থিত শিয়া মিলিশিয়ারা অপহরণ করেছিল। ২০২৫ সালে তাকে মুক্তি দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন