× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৩৩ পিএম

নিউজিল্যান্ডে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভায়ানু’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৩৩ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভায়ানু’ আঘাত হানার আশঙ্কায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ উপকূলীয় বন্যা ও ভূমিধসের আশঙ্কায় শনিবার (১১ এপ্রিল) হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর দ্বীপে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আবহাওয়া বিভাগ আরও জানায়, রোববারের তান্ডব শেষে সোমবার এটি প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের পশ্চিম দিক হয়ে বেরিয়ে যেতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী ওয়েলিংটন থেকে ৪৩০ কিলোমিটার উত্তরের শহর হোয়াকাতানে এর উপকূলীয় বাসিন্দাদের জন্য বাধ্যতামূলকভাবে ঘরবাড়ি ছাড়ার আদেশ দেওয়া হয়েছে।

হোয়াকাতানে জেলা কাউন্সিল এক ফেসবুক বার্তায় জানিয়েছে, বাসিন্দাদের অন্তত দুই দিনের প্রস্তুতি নিয়ে বাড়ি ছাড়তে হবে। ঝড়ের প্রভাবে উপকূলে ১৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তিনি নাগরিকদের ড্রেন পরিষ্কার রাখা, প্রতিবেশীদের খোঁজ নেওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!