× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৪৭ এএম

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৯:৪৭ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিরা সবাই অক্ষত আছেন। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে সস্ত্রীক অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ২ হাজার ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। 

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট ও মেলানিয়া ট্রাম্পকে মঞ্চের পেছন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। 

হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানান। তিনি নিশ্চিত করেন যে, সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে হোটেল ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর জানানো হয়েছে যে, অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথি বা কর্মকর্তা এই ঘটনায় হতাহত হননি। 

সূত্র : আলজাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!