× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৩৯ পিএম

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী জাকার্তার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি কাই জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর বাইরে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাশি তিমুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

কাইয়ের মুখপাত্র অ্যানি পূর্বা এক বিবৃতিতে বলেন, ‘এই মুহূর্তে আমাদের সব প্রচেষ্টা যাত্রী ও ট্রেনকর্মীদের উদ্ধারকাজে নিবদ্ধ। আহতদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যম অন্তরার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি কমিউটারলাইন ট্রেন ও একটি দূরপাল্লার ডিজেলচালিত ট্রেনের সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। কমিউটারলাইন ট্রেনটি ট্র্যাক-১-এ দাঁড়িয়ে পূর্ব দিকে সিকারাংয়ের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন একই লাইনে প্রবেশ করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইন্দোনেশিয়ার কমিউটারলাইন ট্রেনগুলো বিদ্যুৎচালিত দ্রুতগতির নগর পরিবহনব্যবস্থা, যা মূলত কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াতে ব্যবহৃত হয়। অন্যদিকে দূরপাল্লার ট্রেনগুলো লোকোমোটিভচালিত, যা জাভা দ্বীপের বিভিন্ন বড় শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করে।

রূপালী বাংলাদেশ

Link copied!