× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১১ এএম

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী, যাদের মধ্যে ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেকাসি তিমুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, একটি কমিউটার ট্রেন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই লাইনে প্রবেশ করা একটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই হতাহতের সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, আহত ৩৮ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জরুরি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি বলেন, রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই দুর্ঘটনা দেশের রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!