× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৪ পিএম

ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশি ভিডিও

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ দুই বছরের শিশুসহ প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান এক নারী। তিনি দ্রুত উঠে আসার চেষ্টা করলে আবারও হাত ফসকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায় শিশুটি।

এর মধ্যেই ট্রেন ছাড়ার সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যে নিচে নেমে শিশুটিকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন বাবা। এরপর ট্রেন চলতে শুরু করে। একে একে ট্রেনের আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। তবে অলৌকিকভাবে বাবা ও সন্তান দুজনই প্রাণে বেঁচে যান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত হয়েছে। বৃহস্পতিবার ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। একই ঘটনা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

আল-জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের একটি রেলস্টেশনের ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়ার পর এক বাবা চলন্ত ট্রেনের মধ্যে নিজের শিশুকে রক্ষা করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রেনের একাধিক বগি পাশ দিয়ে চলে গেলেও তারা অক্ষত অবস্থায় বেঁচে যান।

ফ্রি প্রেস জার্নালও ঘটনাটি উল্লেখ করে জানায়, বাবার ক্ষণিকের সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিশু।

ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এটি শেয়ার করেছেন অসংখ্য মানুষ।

লেবানিজ-অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার মারিও নওফাল ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেন, বাংলাদেশে রেললাইনে পড়ে যাওয়া এক শিশুকে রক্ষা করতে তার বাবা কোনো দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়েন। তার এই সাহসিকতা অনেকের প্রশংসা কুড়িয়েছে।

Link copied!