× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১২:১৯ পিএম

ভারতে তীব্র গরমে ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি, সরকার-পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে।

গত বুধবার শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১১ মে থেকে শুরু হওয়া গরমের ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুন থেকে বিদ্যালয়গুলো পুনরায় খুলবে।

এর আগে ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গরমের ছুটি নির্ধারিত ছিল। তবে গ্রীষ্মপ্রধান রাজ্যে মাত্র ছয় দিনের ছুটি দেওয়া নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

অন্যদিকে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের কারণে বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান এবং দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে অনেক স্কুলেই পঠন-পাঠন ব্যাহত হয়েছে। ফলে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ক্লাসও বহু বিদ্যালয়ে এখনো যথাযথভাবে শুরু হয়নি।

এই পরিস্থিতিতে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, আবহাওয়ার প্রকৃত অবস্থা বিবেচনা না করেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকার জানিয়েছে, তীব্র গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদে রাজ্যের সব জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আরও ১৪ দিনের ছুটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ, ১১ মে থেকে শুরু হওয়া ছুটি এখন ৩১ মে পর্যন্ত বহাল থাকবে এবং ১ জুন থেকে নিয়মিতভাবে বিদ্যালয় খুলবে।

Link copied!