× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:৩৩ এএম

হিজবুল্লাহর হামলায় প্রাণ হারালেন ইসরাইলি সেনা কর্মকর্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:৩৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর চালানো ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত কর্মকর্তা ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ। ২১ বছর বয়সী এই সেনা সদস্য ইসরাইলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা ছিলেন এবং একটি সাঁজোয়া ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, লেবাননের লিতানি নদীর উত্তরাঞ্চলে একটি ইসরাইলি ট্যাংক মোতায়েন ছিল। স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য দূরনিয়ন্ত্রিত ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্যাংকটিতে আঘাত হানে। হামলাটি সরাসরি ট্যাংকে আঘাত করলে সেখানে অবস্থানরত ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।

এ ঘটনার জবাবে ইসরাইলি বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালায়। আইডিএফ জানায়, যে স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, তার আশপাশে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

রূপালী বাংলাদেশ

Link copied!