× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:২৫ এএম

ইউনূস-মোদির বৈঠকের ভবিষ্যৎ কী?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় দেড় যুগের স্বৈরাচারী আওয়ামী সরকারের ক্ষমতার ইতি ঘটে। এরপর সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে।

এরইমধ্যে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ওই সময় মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে ড. মুহাম্মদ ইউনূসের। তবে, তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে ওঠেছে। যেকোনো উচ্চপর্যায়ের সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে ভারতকে এমন বিষয়গুলো নিয়ে মনোযোগী হতে হবে, যা তারা বর্তমানে এড়িয়ে যেতে চায়।

কুগেলম্যান বলেন, প্রধান সমস্যা হলো ভারতে শেখ হাসিনার উপস্থিতি। অন্তর্বর্তী সরকার তাকে (হাসিনা) বাংলাদেশে প্রত্যর্পণের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না। কারণ, হাসিনার ভারতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, যদি মোদি ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়ানো অসম্ভব হবে।

এদকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকা থেকে আসা মোদি এবং ইউনুসের মধ্যে বৈঠকের অনুরোধ মানা হবে কিনা, তা দিল্লি এখনও নিশ্চিত করেনি। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এ মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরবি/জেআই

Link copied!