× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:০২ পিএম

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের বিহারে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যের একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ২৫ জুলাই রাজ্যজুড়ে পালিত ‘বিহার বন্‌ধ’ কর্মসূচির সময় সিওয়ান জেলায় ঘটে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ।

ধর্মঘটকে কেন্দ্র করে বিহারের বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, ভাইরাল ভিডিওটি পর্যালোচনার পর দেখা যায়, এক কনস্টেবল বিক্ষোভ চলাকালে একে-৪৭ ব্যবহার করে গুলি ছুড়ছেন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষে আহত তিনজন বর্তমানে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফও রয়েছে। পরিবারের দাবি, সে স্থানীয় একটি দোকানে কাজ করত। ধর্মঘটের কারণে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি সফলভাবে বের করেছেন এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত।

ঘটনাকে কেন্দ্র করে বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে একজন পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও এ ঘটনার সমালোচনা করেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে একে-৪৭ ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন স্থানে আন্দোলন মোকাবিলায় একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান দায়িত্ব হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মঘটের অংশ হিসেবে ওইদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী গান্ধী ময়দানের উদ্দেশ্যে মিছিল বের করে। মিছিল চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!