× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলে পাল্টা আঘাতও বন্ধ থাকবে: ইরান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বিরত থাকলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও কোনো ধরনের পাল্টা হামলা চালাবে না ইরান। দেশটির সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, শনিবার ও রোববার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও কোনো আক্রমণ করেনি ইরানের বাহিনী। এর আগে টানা ১৩ দিন ধরে উভয় পক্ষ রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইরান ‘হামলার জবাবে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান স্থগিত রাখে, ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে। এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ইতোমধ্যেই তেহরানের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করে। তবে চলমান সংঘাতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি।

সংঘাত শুরু হওয়ার পরপরই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, কারণ বিশ্বে পরিবাহিত মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়েই পরিবহন করা হতো।

রূপালী বাংলাদেশ

Link copied!