× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:১৩ পিএম

ইবিতে ছাত্রশক্তির প্রোগ্রামে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈষম্যবিরোধীদের হট্টগোলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রশক্তির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। রোববার (২৬ জুলাই) রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন- হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান ও শাবাব হোসেন মেহের।

ছাত্রশক্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতিচারণমূলক আলোচনা সভায় উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ইতোমধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ওই পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের নিমিত্তে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে তদন্ত কমিটি গঠন করা হলো।

এর আগে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইবি ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের সামনেই হট্টগোল করেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা৷

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

অনুষ্ঠানের একপর্যায়ে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাধন বিশ্বাস স্পর্শর নেতৃত্বে বৈষম্যবিরোধীদের পদবঞ্চিতদের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হট্টগোলের সৃষ্টি করে। তাদের দাবি, জুলাইয়ের মেইন স্টেকহোল্ডারদের বাদ দিয়ে অন্যান্য সংগঠনের কর্মীদের দিয়ে ইবি ছাত্রশক্তির কমিটি গঠন করা হয়েছে এবং তাদের কোনো কর্মী না থাকায় ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও এখনো তা করতে পারছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!