× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৯:৪১ পিএম

বুরকিনা ফাসোতে ৬০০ জনকে গুলি করে হত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৯:৪১ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঢাকা: বুরকিনা ফাসোতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী কয়েক ঘণ্টার মধ্যে গুলি চালিয়ে ৬০০ জনকে হত্যা করেছে। গত আগস্ট মাসের বারসালাঘো নামে একটি গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জঙ্গিগোষ্ঠী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমের (জেএনআইএম) সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে গ্রামটিতে প্রবেশ করে এরপর কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০ জনকে হত্যা করেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের বেশিরভাগই নারী ও শিশু। বুরকিনা ফাসোর ইতিহাসে এটি অন্যতম বড় হত্যাকাণ্ড।  

তবে জাতিসংঘের অনুমান ওই সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ২০০। অপরদিকে জেএনআইএমের দাবি, তারা দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠীর ৩০০ জন সদস্যকে হত্যা করেছে। যদিও সিএনএন ফারাসি সরকারের উপাত্তের বরাত দিয়ে এই সংখ্যা দ্বিগুণ বলে দাবি করছে।  

এ হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী বারসালাঘোর শহরের চারপাশে একটি বিশাল পরিখা খনন করছিলেন তারা। সে সময়ই জেএনআইএমের বন্দুকধারীরা হামলা চালায়। পালানোর জন্য হামাগুঁড়ি দিয়ে পরিখায় যাওয়ার চেষ্টা করলে দেখতে পাই হামলাকারীরা পরিখাটি অনুসরণ করছেন। পরে হামাগুঁড়ি দিয়ে পরিখা থেকে বের হয়ে একটি ঝোঁপের নিচে বিকেল পর্যন্ত লুকিয়ে ছিলাম। পরিখার মধ্যে যে পথটুকু আমি পাড়ি দিয়েছি, পুরো পথটিই ছিল রক্তাক্ত।  

আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জেএনআইএম ২০১৫ সালে মালি থেকে বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সংঘাতে জড়াতে থাকে। সাহেল অঞ্চলের এই দেশটি সংঘাত শুরু হওয়ার পর থেকে ২০ হাজারে বেশি মানুষ নিহত হয়েছেন। আর বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।

রূপালী বাংলাদেশ

Link copied!