× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১২:১৩ পিএম

এডিবির নতুন প্রেসিডেন্ট মাসাতো কান্ডা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ১২:১৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসাতো কান্ডা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অব গভর্নরস সর্বসম্মতিক্রমে মাসাতো কান্ডাকে এডিবির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। এডিবির বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ আগামী ২৩ ফেব্রুয়ারি শেষ হবে।

বোর্ড অব গভর্নরসের চেয়ার এবং ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেটা বলেন, মাসাতো কান্ডা আন্তর্জাতিক অর্থায়নের বিস্তৃত অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক নেতৃত্বের মাধ্যমে এডিবিকে কঠিন বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ভালোভাবে কাজ করবেন।

কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। আর্থিক খাতের নীতি এবং সামষ্টিক-অর্থনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

আরবি/জেআই

Link copied!