× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:৪০ এএম

ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:৪০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হওয়া ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন, যিনি দুটি ফৌজদারি মামলায় সাজার সম্মুখীন হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচিত এই প্রেসিডেন্ট তার ছেলেকে নিঃশর্ত ক্ষমার ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, শুধু পারিবারিক নামের কারণে অন্যায়ভাবে তার ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল। হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও যিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন। হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট বলে দাবি বাইডেনের।

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, যেদিন আমি (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব গ্রহণ করি, সেদিন থেকেই আমি বলেছিলাম, আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি।

আন্তর্জাতিক দুই সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানায়, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।

পৃথক প্রতিবেদনে বলা হয়, চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। তবে বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না।

যদিও তিনি আগে অঙ্গীকার করেছিলেন যে, ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেনশাল ক্ষমতা ব্যবহার করবেন না। 

আরবি/জেআই

Link copied!