× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১২:১৮ পিএম

স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১২:১৮ পিএম

স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনিতে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে এক বছর বয়সি একটি শিশু রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে লা পাজ শহর থেকে প্রায় ৯০ মাইল উত্তরে সোরাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণটি ঘটেছিল খনির যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখার একটি তিনতলা ভবনে। এতে তিনজন পুরুষ, একজন নারী এবং এক বছর বয়সি শিশু নিহত হন। এ ছাড়া আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি একটি ডিজেল ড্রামে ঘটেছে। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জনি আগুইলারার মতে, এটি একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হতে পারে।

বলিভিয়ার সোরাতা অঞ্চলে গত এক দশকে স্বর্ণের দাম প্রায় ২৬০ শতাংশ বেড়ে যাওয়ায় খনি দখল নিয়ে সমবায় সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়েছে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে খনি শ্রমিকদের সংঘর্ষে একটি বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া, বলিভিয়ায় মোট খনিজ উৎপাদনের ৫৭.৫ শতাংশই নিয়ন্ত্রণ করে খনিজ সমবায় সংগঠনগুলো, যার ফলে এই ধরনের সংঘর্ষ এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

আরবি/এসএস

Link copied!