× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ১০:১৭ এএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে ইউরোপের এক দেশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ১০:১৭ এএম

ফিলিস্তিনের পতাকা হাতে এক নাগরিক । ছবি:  সংগৃহীত

ফিলিস্তিনের পতাকা হাতে এক নাগরিক । ছবি: সংগৃহীত

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে ইউরোপের দেশ মাল্টা।

রোববার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে।

রোববার (২৫ মে) মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে রবার্ট ঘোষণা করেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে,এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে।

ইতোমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ২০২৩ সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে মাল্টা। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

প্রধানমন্ত্রী আবেলা বলেন, গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না। চার দশকেরও বেশি সময় আলোচনার পর, এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রু। ১৭-২০ জুন আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে স্বীকৃতি ঘোষণা করা হতে পারে।

Link copied!