× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৩:৩৬ পিএম

প্রেমিকের ৪৫ কোটি টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পালালেন প্রেমিকা!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৩:৩৬ পিএম

লটারি পুরস্কার গ্রহণকালে লরেন্স ক্যাম্পবেল ও ক্রিস্টাল অ্যান ম্যাকক। ছবি - সংগৃহীত

লটারি পুরস্কার গ্রহণকালে লরেন্স ক্যাম্পবেল ও ক্রিস্টাল অ্যান ম্যাকক। ছবি - সংগৃহীত

কানাডার উইনিপেগ শহরে প্রেমিকার বিশ্বাসঘাতকতায় প্রায় ৪৫ কোটি (৪৪,৪২,৯৫,৯১৭ টাকা) টাকা হারিয়েছেন লরেন্স ক্যাম্পবেল নামক প্রেমিক। পরিচয়পত্র হারিয়ে ফেলায় ক্রিস্টাল অ্যান ম্যাকক নামক প্রেমিকার অ্যাকাউন্টে জমা দেন ২০২৪ সালের লটারির টিকিট যার মূল্য ৫ মিলিয়ন কানাডিয়ান ডলার।

প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক দিনের মধ্যে ম্যাকক যোগাযোগ বিচ্ছিন্ন করে ব্লক করে দেন ক্যাম্পবেলকে। পরে অন্য এক ব্যক্তির সঙ্গে বিছানায় ধরা পড়েন ক্যাম্পবেল। এমনটি উল্লেখ করা হয় ম্যাকের দায়ের করা মামলায়। 

এর জেরে ক্যাম্পবেল ম্যাককসহ লটারি সংস্থা ও ম্যানিটোবা লিকার অ্যান্ড লটারি করপোরেশনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন।  তার অভিযোগ, তারা ঝুঁকির বিষয়টি জানায়নি বা উপযুক্ত পরামর্শ দেয়নি। তার আইনজীবীর ভাষায়, এই মামলা শুধু প্রেমঘটিত প্রতারণার নয়, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বনাম ভাগ্য- এই দ্বন্দ্বের প্রতিফলন।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকে ক্যাম্পবেলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তার বিশ্বাসঘাতী প্রেমিকাকে কঠোরভাবে সমালোচনা করেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তবু বিশ্বাসে বড়ই ক্ষতি হতে পারে!

এই মামলার পরবর্তী শুনানি ম্যানিটোবার কোর্ট অব কিংস বেঞ্চে অনুষ্ঠিত হবে।

Link copied!