× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০২:৪০ এএম

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ দমনে আরও ৫০০ মেরিন সদস্য পাঠালেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০২:৪০ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লস অ্যাঞ্জেলসে চলমান বিক্ষোভ দমনে নতুন করে আরও ৫০০ মেরিন সদস্য মোতায়েন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারা এর আগে মোতায়েন হওয়া ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে যোগ দেবেন।

এই সিদ্ধান্ত ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ও লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাসের সম্মতি ছাড়াই নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

পুরো একটি মেরিন ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্তকে বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভ দমনে সামরিক শক্তি প্রদর্শনের উল্লেখযোগ্য মাত্রা হিসেবেই দেখছেন। 

যদিও সূত্রগুলো বলছে, মেরিনদের নির্দিষ্ট দায়িত্ব কী হবে—তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ন্যাশনাল গার্ড কিংবা মেরিন সদস্যরা ‘ইনসারেকশন অ্যাক্ট’ (বিদ্রোহ আইন) কার্যকর না হওয়া পর্যন্ত কোনো গ্রেফতার বা সরাসরি আইনশৃঙ্খলা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

মেরিন মোতায়েনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, এই সদস্যরা মূলত মাটিতে থাকা ন্যাশনাল গার্ডদের সহায়তা করবেন এবং বিগত দুই দিনে যেসব গার্ড সদস্য মোতায়েন হয়েছেন, তাদের কিছু অংশকে অব্যাহতি দিতে এই মেরিনরা দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ায় ২,০০০-এর বেশি ন্যাশনাল গার্ড সদস্য সক্রিয় করেছেন, যদিও এখন পর্যন্ত প্রায় ৩০০ জন সদস্যই কেবল সরাসরি রাস্তায় দায়িত্ব পালন করছেন।

সূত্র : সিএনএন

রূপালী বাংলাদেশ

Link copied!