× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৮:২৪ এএম

ইরানের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে মিত্র যুক্তরাষ্ট্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৮:২৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু  ।   ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। যার পাল্টা জবাবে হামলার হুঁশিয়ারি দেয় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সাহায্য করবে মার্কিন সামরিক বাহিনী।

ফক্স নিউজে দেওয়া এক বিবৃতিতে এক কর্মকর্তা বলেন, ‘ইসরায়েলে লক্ষাধিক মার্কিন নাগরিক ও গুরুত্বপূর্ণ মার্কিন সম্পদ রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।’

ফক্স নিউজের চিফ ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট জেনিফার গ্রিফিন জানিয়েছেন, পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে। এর একটি ‘ইউএসএস সুলিভানস’ এবং অন্যটি ‘ইউএসএস আরলেই বার্কি’।

একটি আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তৃতীয় ঢেউ ইতিমধ্যে শেষ হয়েছে।

আরও জানা গেছে, মার্কিন সেনাবাহিনী প্যাট্রিয়ট পিএসি-থ্রি এবং থাড (টিএইচএএডি) ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের এই সক্রিয় অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মিত্রতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!