× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ১০:০০ পিএম

আমরা বিজয়ের পথে: নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ১০:০০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।    ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন,  ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভের দ্বারপ্রান্তে ইসরায়েল। এবং তেহরানের আকাশপথ ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে।’

নেতানিয়াহু বলেন, ‘আমরা দুটি প্রধান লক্ষ্য অর্জনের পথে, পারমাণবিক হুমকি এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করার পথে। আমরা তেহরানের নাগরিকদের সরে যেতে বলছি এবং আমরা পদক্ষেপ নিচ্ছি।’

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ জুন) মধ্যাঞ্চলীয় তেল নোফ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

এ পরিদর্শনে ঘাঁটিতে থাকা সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তেহরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ায় আমরা এখন সেসব লক্ষ্যবস্তুতে আঘাত করছি; যা ইরানি শাসকগোষ্ঠীর। এর বিপরীতে ইরানের অপরাধী শাসকগোষ্ঠী আমাদের সাধারণ নাগরিক- শিশু ও নারীদের হত্যায় মেতে উঠেছে।’

Link copied!