× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৯:১৪ পিএম

ইরানের এক রাতের হামলায় ২৭১ ইসরায়েলি হাসপাতালে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৯:১৪ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের উদ্ধার তৎপরতায় ব্যস্ত চিকিৎসাকর্মীরা।  ছবি- সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের উদ্ধার তৎপরতায় ব্যস্ত চিকিৎসাকর্মীরা। ছবি- সংগৃহীত

ইরান গতকাল বুধবার (১৮ জুন) রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় আহত অন্তত ২৭১ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে । স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

এছাড়া ১৬ জন মাঝারি ধরনের জখম এবং ২৪ জনকে মানসিক চাপে ভোগার কারণে ভর্তি করা হয়েছে। বাকিরা হালকা আহত, যাদের অনেকের পরিস্থিতি পর্যবেক্ষণাধীন রয়েছে।

ইসরায়েলের সরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ৭১ জন সামান্য আহত হয়েছেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

ইরান দাবি করেছে, তারা ওই হাসপাতালে নয়, বরং হাসপাতালের নিকটস্থ একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৩০০ এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অধিকাংশই ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Link copied!