× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:৩৮ এএম

ইরানের তাণ্ডবে বিপর্যস্ত ইসরায়েল, নিরাপদ আশ্রয়ে ছুটছে বাসিন্দারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:৩৮ এএম

প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে  ইসরায়েলিরা। ছবি- সংগৃহীত

প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। ছবি- সংগৃহীত

ইসরায়েলের হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দিয়ে দেশটির মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি।

শনিবার (২১ জুন) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ।

এদিকে, ইরানে-ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এমন সময়ে জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জেনেভায় উপস্থিতির বিষয়ে আব্বাস আরাগচি বলেন, ‘আমি ইউরোপীয়দের বক্তব্য শুনতে এখানে এসেছি, আলোচনায় অংশ নিতে নয়। যতক্ষণ হামলা চলছে, ততক্ষণ আমাদের আলোচনায় বসার প্রশ্নই উঠে না।’

তবে একই সঙ্গে ইরান বার্তা দিচ্ছে, তারা কূটনৈতিক পথ একেবারে বন্ধ করে দিচ্ছে না। আরাগচির জেনেভায় উপস্থিতি তারই ইঙ্গিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রতিদিন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে না।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘এরই মধ্যে আমরা আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যে ছিলাম। ষষ্ঠ দফা আলোচনা নির্ধারিত ছিল। কিন্তু ইসরায়েলি হামলার কারণে তা স্থগিত হয়ে গেছে।’

ইরান জানিয়েছে, তারা এই হামলা অব্যাহত থাকাকালীন আলোচনায় বসবে না। এবং পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানায় ইরান।

রূপালী বাংলাদেশ

Link copied!