× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৫:৩৫ পিএম

ইরানে চালু হচ্ছে ইন্টারনেট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৫:৩৫ পিএম

মধ্য তেহরানের একটি ইন্টারনেট ক্যাফেতে রানিয়ানরা। ছবি- সংগৃহীত

মধ্য তেহরানের একটি ইন্টারনেট ক্যাফেতে রানিয়ানরা। ছবি- সংগৃহীত

ইরানে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে। কয়েকদিন পর এবারই প্রথম ব্যবহারকারীরা আবার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।

সরকারপন্থি তাসনিম নিউজ এজেন্সি দেশটির তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাত ৮টার মধ্যে দেশজুড়ে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুরোপুরি ফিরিয়ে আনা হবে।

বিদেশে থাকা ইরানিরা জানিয়েছেন, তারা হোয়াটসঅ্যাপ বা ফেসটাইমের মাধ্যমে স্বজনদের সঙ্গে আবার কথা বলতে পারছেন।

এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাইবার হুমকির কথা উল্লেখ করে ইরান সরকার ৯ কোটির বেশি মানুষের ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল। এতে নাগরিকরা জানতে পারছিলেন না যে, ইরানের কোথায় কখন হামলা চালাচ্ছে ইসরায়েল।

ক্ষেপণাস্ত্র হামলার সময় ইন্টারনেট না থাকায় অনেকে দীর্ঘ সময় জানতেই পারেননি, তাদের প্রিয়জন বেঁচে আছেন কি না।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইরান আংশিক ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

সূত্রের বরাতে তাসনিম নিউজ জানায়, গত সপ্তাহে ইসরায়েলি গোষ্ঠী ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ-তে সাইবার আক্রমণ চালিয়ে এটিএম সেবা বন্ধ করে দেয়। এ হামলার পরই ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ আরও সীমিত করে দেওয়া হয়।

Link copied!