× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৬:৩৩ পিএম

ইরান থেকে ছোড়া ৪০ ড্রোন ভূপাতিত, দাবি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ০৬:৩৩ পিএম

শুক্রবার রাতে ছোড়া অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের। ছবি- সংগৃহীত

শুক্রবার রাতে ছোড়া অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের। ছবি- সংগৃহীত

ইরান থেকে গত রাতে ছোড়া অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘আমরা সফলভাবে ইরানের ছোড়া অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি।’

সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৭০টিরও বেশি ড্রোন আটকানো হয়েছে, যার সফল বাধার হার ৯৯ শতাংশ।

এ ছাড়া গোয়েন্দা শাখার নির্দেশে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের ইসফাহান এলাকায় অবস্থিত ‘যমজ ব্যারেলবিশিষ্ট ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও সেনাবাহিনী দাবি করেছে।

Link copied!