× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:৪৪ পিএম

যুদ্ধবিরতির মধ্যেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:৪৪ পিএম

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি-সংগৃহীত

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র। ছবি-সংগৃহীত

টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এবার যুদ্ধবিরতি ভেঙে  ইসরায়েলে ক্ষেপণাস্ত্র  হামলা  অব্যাহত রেখেছে ইরান বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে।

এর আগে, টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!