× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৪:৪৮ পিএম

জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৪:৪৮ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন দেশটির জনগণ।

যুদ্ধ চলাকালীন তাকে বাংকারে নেওয়ার তথ্য পাওয়া যায়। এরপর থেকে সপ্তাহ পার হলেও জনসমক্ষে দেখা যায়নি তাকে। দেশি-বিদেশি গণমাধ্যমে রটেছে নানা গুঞ্জন, এই পরিস্থিতিতে প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন খামেনি।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ‘আগামী কয়েক মিনিটের মধ্যে’ তার বক্তব্য প্রচার করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

‘ইরানি জাতির উদ্দেশ্যে সম্বোধন করা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির তৃতীয় ভিডিও বার্তাটি কয়েক মিনিটের মধ্যে প্রকাশিত হবে।’

গত ১৩ জুন ইসরায়েল আক্রমণ শুরু করলে গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে খামেনি একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও বার্তায় উপস্থিত হন। দিনটি ছিল ১৮ জুন। তবে সেই বার্তাটিও ছিল রেকর্ডকৃত। এরপর থেকে তাকে আর প্রকাশে ভাষণ দিতে দেখা যায়নি।

Link copied!