× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৪ পিএম

এবার ‘ইসরায়েলে’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‘ইসরায়েলে’র রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। হামলার পর থেকেই তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ‘ইসরায়েল’।

‘ইসরায়েলে’র সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

‘ইসরায়েলি’ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “‘ইসরায়েলে’র বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।”

স্থানীয় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, তেলআবিব, রামাত গান, পেতাহ তিকভা, জেরুজালেম, হোলন, রিশন লে-জিয়োন, বনে ব্রাক, মোডিন এবং রেহোভতসহ বহু শহরে সাইরেন বাজানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, ‘বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ‘ফিলিস্তিন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ, যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে। গাজা উপত্যকায় ‘ইসরায়েলি’ আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত মার্চ মাসে ‘ইসরায়েল’ গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করলে হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে চালানো হচ্ছে বলে দাবি করে আসছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, চলমান ‘ইসরায়েলি’ হামলায় গাজায় ইতোমধ্যে প্রায় ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!