× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৫৩ পিএম

নেপালে লুট হওয়া সামগ্রী ফেরতের আহ্বান পার্লামেন্ট সচিবালয়ের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৫৩ পিএম

নেপালে পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালে পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালে জেন-জি আন্দোলনের সময় পার্লামেন্ট ভবন থেকে লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ফেডারেল পার্লামেন্ট সচিবালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনো সামগ্রী আপনাদের কাছে থাকে, অনুগ্রহ করে তা ফিরিয়ে দিন। আর যদি কোথায় আছে বা কারও কাছে আছে তা জানেন, দয়া করে ফেডারেল পার্লামেন্ট সচিবালয়কে জানান।

এ ছাড়া সচিবালয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, আন্দোলনের সময় কারও সামগ্রী নিয়ে যাওয়ার ভিডিওচিত্র থাকলে তা জমা দেওয়ার জন্য। আশ্বস্ত করা হয়েছে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

জেন-জি আন্দোলন চলাকালে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর চালানো হয়। পরে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য ও পরিদর্শনে জানা গেছে, সচিবালয়ের বেশ কিছু মালামাল হারিয়ে গেছে।

হারানো সামগ্রীর মধ্যে রয়েছে টেবিল, চেয়ার, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, টেলিভিশন, মনিটর, মাইক্রোফোন, অডিও মিক্সার, স্পিকার, ফটোকপি মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম।

রূপালী বাংলাদেশ

Link copied!