× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:১৫ এএম

কারাগারে গ্রেটা থুনবার্গকে তৃষ্ণার্ত-ক্ষুধার্ত রাখছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:১৫ এএম

গ্রেটা থুনবার্গ। ছবি- সংগৃহীত

গ্রেটা থুনবার্গ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙতে যাওয়া পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ই-মেইলের বরাতে শনিবার (৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

গত সপ্তাহে ৪৫টি জাহাজে করে প্রায় ৫০০ অধিকারকর্মী গাজার কাছাকাছি যান। ওই সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে প্রায় ১৪১ জনকে দখলদার ইসরায়েল ছেড়ে দিয়েছে। বাকিদের নেগেভের কেৎজিওত কারাগারে আটকে রেখেছে ইসরায়েল।

 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাকে অপহরণ করে ইসরায়েলি কারাগারে আটকে রাখা হয়েছে।

সুইডিশ মন্ত্রণালয় থুনবার্গের সহযোগীর কাছে ই-মেইলে লিখেছে, ‘আমাদের দূতাবাস গ্রেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল। তিনি পানিশূন্যতার কথা জানিয়েছেন। এ ছাড়া তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এ ছাড়া ছারপোকার কারণে শরীরে র‌্যাস দেখা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কারাগারের অবস্থা খুব খারাপ। এ ছাড়া শক্ত জিনিসের ওপর তাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে।’

সুইডিশ মন্ত্রণালয় আরও বলেছে, ‘আরেক বন্দি তার দেশের দূতাবাসকে জানিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন গ্রেটা থুনবার্গকে ছবি তোলার জন্য একটি পতাকা হাতে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। এসব ছবি বাইরে ছড়ানো হয়েছে কি না তিনি তা জানতে চেয়েছেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!