× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০২:৫০ এএম

পরমাণু বিদ্যুৎ উৎপাদনে ইরানের নতুন যুগ, পাশে রাশিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০২:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি গত রোববার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ইসলামি জানান, ইরান ও রাশিয়ার মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় আটটি বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে নির্মিত হবে। এর মধ্যে চারটি বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি ইরানের অন্যান্য স্থানে স্থাপন করা হবে। অন্য কেন্দ্রগুলোর অবস্থান পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

ইসলামির মতে, এই প্রকল্পের লক্ষ্য হলো ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তিনি আরও বলেন, উত্তর উপকূলীয় গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে।

এইওআই প্রধান জানান, রাশিয়ার সহযোগিতায় নতুন এই বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মিত হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এটি দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!