× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৩৪ পিএম

তুরস্কের এই মডেলের এ কী হাল?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৩৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলসে হরহামেশাই চোখে পড়ে যে মুখটি, তাকে চিনতে খুব একটা বেগ পেতে হয় না দর্শকদের। হিন্দি ও বাংলা গানের মিক্সে তৈরি নানা রিলসে যিনি নজর কাড়েন, তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হ্যান্ডে এরচেল। বিশেষ করে তুর্কি নাটকপ্রেমীদের কাছে তিনি পরিচিত ‘হায়াত’ নামেই।

তুরস্কের বহুল আলোচিত নাটক ‘আশক লাফতান আনলামাজ’-এ হায়াত চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন হ্যান্ডে। তার মায়াবী চোখ, গোলগাল মুখ ও মিষ্টি হাসি একসময় মুগ্ধ করেছিল অসংখ্য দর্শককে।

তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কিছু নতুন ছবি দেখে রীতিমতো বিস্মিত ভক্ত-অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, চিরচেনা সেই হ্যান্ডে এরচেল যেন পুরোপুরি বদলে গেছেন। অতিরিক্ত ওজন হ্রাস ও চেহারার শার্প গড়নের কারণে অনেকেই তাকে চিনতেই পারছেন না।

এই নতুন লুক ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একজন নেটিজেন লিখেছেন, ‘সুখে থাকলে ভূতে কিলায়।” আরেকজনের মন্তব্য, “আগে তাকে অপূর্ব লাগত, এখন পুরো সার্জারি করা চেহারা।’

কেউ কেউ আবার অভিযোগ করেছেন, আগের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে ফেলছেন তিনি।

অনেক ভক্তের ধারণা, ক্যারিয়ারের প্রয়োজনে কিংবা আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মানিয়ে নিতেই এমন পরিবর্তন এনেছেন হ্যান্ডে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, হ্যান্ডে এরচেল শুধু তুরস্কের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। তার অভিনীত জনপ্রিয় সিরিজ ‘সেন কাল কাপিমি’ (ইংরেজিতে You Knock on My Door) তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। একাধিকবার বিশ্বের সুন্দরী তারকাদের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

কারণ যাই হোক না কেন, ভক্তদের হৃদয়ে যে ‘হায়াত’ গেঁথে আছে, নতুন এই লুকে সেই পরিচিত হ্যান্ডেকে খুঁজে পাচ্ছেন না অনেকেই। সামাজিক মাধ্যমে হ্যান্ডে এরচেলের এই ‘রূপান্তর’ নিয়ে আলোচনা আপাতত থামার কোনো লক্ষণ নেই।

Link copied!