× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:২২ পিএম

বিমান থেকে যাত্রীদের লাফিয়ে পড়ার ভিডিও ভাইরাল!

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:২২ পিএম

বিমান থেকে লাফিয়ে নামছেন যাত্রীরা।

বিমান থেকে লাফিয়ে নামছেন যাত্রীরা।

অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য বিমানবন্দরে পাওয়া যাচ্ছে না সিঁড়ি (মোবাইল স্টেয়ার)। অনেক ক্ষণ বিমানে বসে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর তর সইল না তাদের। বিমানের দরজা খুলে লাফ দিয়ে নামা শুরু করলেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা।

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নিচে নামতে শুরু করেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক জন নেটিজেন লিখেছেন, কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নিচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?

রূপালী বাংলাদেশ

Link copied!