× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:০০ এএম

সুদানে স্বাস্থ্যকেন্দ্রে হামলায় নিহত দুই হাজারের বেশি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:০০ এএম

সুদানে সহিংসতার ফলে স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  ছবি : সংগৃহীত

সুদানে সহিংসতার ফলে স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতে স্বাস্থ্যকেন্দ্রে অন্তত ২১৭টি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন প্রায় ৮১০ জন চিকিৎসাকর্মী। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংঘাতের কারণে সুদান এখন ভয়াবহ মানবিক সংকটে রয়েছে। দেশটির প্রায় ৩৪ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২১ মিলিয়ন মানুষের জরুরি চিকিৎসাসেবা দরকার।

ডব্লিউএইচও জানায়, চলমান সহিংসতার ফলে স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রায় ৩৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে অসংখ্য মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে অপুষ্টি ও বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপও বেড়েছে। ম্যালেরিয়া, ডেঙ্গু ও হাম দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়েসুস বলেন, যুদ্ধের কারণে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

বিশেষ করে দারফুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে সাম্প্রতিক এক হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সংস্থাটি দ্রুত সংঘাত বন্ধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!