× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:০৮ পিএম

গাড়িবোমা বিস্ফোরণে মালির প্রতিরক্ষা মন্ত্রী নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:০৮ পিএম

সাদিও কামারা। ছবি : সংগৃহীত

সাদিও কামারা। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সামরিক স্থাপনাগুলোতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা  একযোগে সারাদেশে হামলা চালায়। এতে কাটি-তে অবস্থিত সাদিও কামারার বাসভবন আক্রান্ত হয়। রোববার মন্ত্রীর নিহত হওয়ার খবর আসে।

২০২০ ও ২০২১ সালে পরপর অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী সামরিক সরকারের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন কামারা।

রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত সামরিক শহর কাটি। শহরটিকে মালির অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবুও আল-কায়েদা-সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের যোদ্ধারা এবং লিবারেশন ফ্রন্ট অফ আজাওয়াদ-এর তুয়ারেগ যোদ্ধারা এই হামলা চালাতে সক্ষম হয়েছে।

 সশস্ত্র ব্যক্তিরা মালির বামাকো, উত্তরের গাও ও কিদাল এবং কেন্দ্রীয় শহর সেভারেসহ আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালায়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!