× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:০৩ পিএম

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:০৩ পিএম

বিমানের ধ্বংসাবশেস। ছবি : সংগৃহীত

বিমানের ধ্বংসাবশেস। ছবি : সংগৃহীত

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন। দেশটির সিভিল এভিয়েশন অথোরিটি (এসএসসিএএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। এলাকাটি কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি হিসেবে দেখা যায় ভিডিওতে। 

বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত বিমানটি একটি সেসনা মডেলের ছিল। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ সবাই প্রাণ হারান।  নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!