× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৬ পিএম

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৬ পিএম

নিহত আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান। ছবি : সংগৃহীত

নিহত আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২১ বছর।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে আথিরা ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তখন পিছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই নুরুল আথিরাকে মৃত ঘোষণা করা হয়। অপর মোটরসাইকেল আরোহী একই ঘটনায় আহত হন। তার হাতে, কনুই ও উরুতে চোট এসেছে এবং তাকে দ্রুত টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নুরুল আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ সম্ভাব্য বেপরোয়া বা ঝুঁকিপূর্ণ গাড়ি চালনার বিষয়টি বিবেচনা করে দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

নুরুল আথিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভস্ট্রিমিং-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। তার আকস্মিক মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!