× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩২ পিএম

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, যুগলকে ১৪০ বেত্রাঘাত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদ্যপানের কারণে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওই যুগল ছাড়া আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।    

বিবিসি বলছে, বেত্রাঘাতের সময় ২১ বছর বয়সী ওই তরুণী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। পরে তিন নারী কর্মকর্তারা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যায়। 

দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত শাস্তি পাবেন। এ ছাড়া মদ পান করলে অভিযুক্তকে ৪০ বার বেত্রাঘাত করা হয়।  

এ ছাড়া দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যকেও ২৩ বার বেত্রাঘাত করা হয়। প্রাইভেট জায়গায় নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।  

রূপালী বাংলাদেশ

Link copied!