× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৮ এএম

ইউক্রেন যুদ্ধে নিহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্প উদ্বোধন কিমের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সৈন্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে একটি নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিমকে তার মেয়ের সাথে নতুন ফ্ল্যাট পরিদর্শন করতে দেখা যায়। এই উদ্যোগের মাধ্যমে কিম নিহত সেনাদের ‘শহীদ’ হিসেবে সম্মানিত করে অভ্যন্তরীণ ঐক্য ও রাশিয়াকে সমর্থন জোরদার করছেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং সিউল অনুমান করছে যে, প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে আর্থিক সাহায্য, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাচ্ছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি নতুন সড়ক উদ্বোধনের সময় দেওয়া ভাষণে দেশের জন্য ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এই প্রকল্পটিকে তিনি মাতৃভূমির জন্য ‘আন্তরিক আকাঙ্ক্ষা' এবং পবিত্র বিষয়গুলোর রক্ষায় মূল্যবান জীবন উৎসর্গকারী বীর সন্তানদের অমরত্বের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। 

তিনি বলেন, তারা চিরকাল বেঁচে থাকবে।

প্রতিবেদনে রাশিয়ার কথা উল্লেখ করা হয়নি। তবে গত সপ্তাহে কিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তকে ‘নিঃশর্তভাবে সমর্থন’ করার অঙ্গীকার করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ‘কিম স্যেপ্পিওল স্ট্রিটে শহীদ পরিবারের জন্য নির্মিত নতুন বাড়িগুলো পরিদর্শন করছেন। তার সঙ্গে ছিলেন তার কিশোরী কন্যা কিম জু আয়ে, যাকে ব্যাপকভাবে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।’

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু-আয়েকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কিম জু-আয় উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে বাবার সাথে অংশগ্রহণ এবং সরকারি প্রচারমাধ্যমে তার কভারেজ বৃদ্ধিতে তাকেই পরবর্তী শাসক হিসেবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে যে, কিম সোফায় একজন নিহত সৈনিকের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, তার মেয়ে তাদের পেছনে দাঁড়িয়ে আছে।

এই মাসের শেষের দিকে পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় রাজনৈতিক অনুষ্ঠান পার্টি কংগ্রেসের আগে এই প্রকল্প চালু করা হয়েছে, যদিও সঠিক তারিখ ঘোষণা করা হয়নি।

দেশটির ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে কিম কোন কোন বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির ঘোষণা দেবেন এবং জু আয় কোনো আনুষ্ঠানিক দলীয় পদ দেওয়া হবে কিনা—তা নিয়ে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন, দলীয় কংগ্রেসের আগে রাস্তার উদ্বোধনের সময় নির্ধারণ করা সেনা মোতায়েনের ন্যায্যতা প্রমাণের জন্য একটি অত্যন্ত পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ।

তিনি বলেন, এটি প্রতীকী প্রদর্শনী হিসেবে রাষ্ট্র যে নিহত সৈনিকদের পরিবারের জন্য বাস্তব ও স্পষ্ট ক্ষতিপূরণ দিচ্ছে, সেটিকে দৃশ্যমান করে তোলে।

রূপালী বাংলাদেশ

Link copied!