× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:৫৫ পিএম

ভাইরাসে আক্রান্ত হয়ে ৭২ বাঘের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশের মায়ে রিম ও মায়ে তেং জেলায় একটি বেসরকারি প্রাণী পার্কে ভয়াবহ ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই প্রাণঘাতী প্রাদুর্ভাব দেখা দেয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রদেশেটির প্রাণিসম্পদ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় মৃত বাঘগুলোর শরীরে অত্যন্ত সংক্রামক ‘ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস’ ও শ্বাসযন্ত্রে আক্রমণকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘বাঘ অসুস্থ হলে বিড়াল বা কুকুরের তুলনায় তা শনাক্ত করা অনেক বেশি কঠিন। যখন আমরা বুঝতে পারি তারা অসুস্থ, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) এই ঘটনার শিকার হওয়া পার্ক ‘টাইগার কিংডম’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পায়নি এএফপি।

এই মর্মান্তিক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া। সংস্থাটি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘এই বাঘগুলো যেভাবে বেঁচে ছিল সেভাবেই মারা গেছে— দুর্দশা, বন্দিদশা ও ভয়ের মধ্যে।’ তারা আরও জানায়, পর্যটকরা যদি এই ধরনের স্থানগুলো এড়িয়ে চলেন, তবে এগুলো অলাভজনক হয়ে পড়বে ও ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে।

উল্লেখ্য, এই পার্কটির ওয়েবসাইটে পর্যটকদের জন্য বড় আকৃতির বিড়াল জাতীয় প্রাণীদের স্পর্শ করা ও তাদের সঙ্গে ছবি তোলার আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!