× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৯ এএম

আফগানিস্তানের ২৭ টি সামরিক পোস্ট ধ্বংস ও ৯টি দখলের দাবি পাকিস্তানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৯ এএম

পাকিস্তানের হামলায় নিহতদের লাশ অনুসন্ধান করছে তালেবান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হামলায় নিহতদের লাশ অনুসন্ধান করছে তালেবান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তালেবানের ২৭ টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি দখল করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং অস্ত্রধারী সৈন্যবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এর জবাবে কাবুল–কান্দাহারে হামলা চালায় পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। 

ওই হামলার পর গতকাল ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানোর কথা জানান তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি। এর পরই কাবুল–কান্দাহারে পাকিস্তানের পাল্টা হামলার খবর পাওয়া গেল। এতে ১৩৩ আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি ।

এ ঘটনার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!