ইরানি রণতরী আইআরআইএস দেনার ৩২ নাবিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের কথা জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ। বুধবার (৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার জলসীমায় এ জাহাজডুবি হয় বলে জানা যায়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি কোনো পক্ষ। উদ্ধারের পরপরই আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে শ্রীলঙ্কার পার্লামেন্টকে জানিয়েছেন বিজিতা হেরাথ।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, রণতরীটিতে ১৮০ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই বিপদ সংকেতের মাধ্যমে উদ্ধার অভিযানের আহ্বান জানান তারা।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিজিতা হেরাথ জানিয়েছেন, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কার দুইটি নৌ জাহাজ ও একটি বিমান মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন