× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:০১ পিএম

হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে নেপালের মন্ত্রীদের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:০১ পিএম

নেপালের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালে বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ভৈসেপাটিতেই এক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এদিকে, জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এই আন্দোলনের অন্যতম দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলি পদত্যাগ করেন।

এর আগে এই বিক্ষোভে ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর থেকে কাঠমান্ডুসহ নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণ করা হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।

রূপালী বাংলাদেশ

Link copied!