× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৪ এএম

তুষারঝড় ইউহানেসে বিপর্যস্ত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, নিহত ৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৪ এএম

তুষারঝড় ইউহানেসে বিপর্যস্ত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ছবি : সংগৃহীত

তুষারঝড় ইউহানেসে বিপর্যস্ত স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ছবি : সংগৃহীত

ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষারঝড় ইউহানেস। এতে ভ্রমণ ও বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের লক্ষাধিক লোক। সুইডেনে কমপক্ষে তিনজনের নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সুইডিশ পুলিশের বরাতে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) সুইডেনের হোফোরস এলাকায় বনাঞ্চলে কাজ করার সময় ষাট বছরের এক ব্যক্তি ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) মধ্য সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্টের কাছে গাছ পড়ে পঞ্চাশ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গ্যাভলেবর্গ পুলিশের কর্মকর্তা মাতস লান বার্তাসংস্থা এএফপিকে জানান।

এ ছাড়া সুইডেনের আরও উত্তরে আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি হেমাব জানিয়েছে, তাদের এক কর্মী ‘মাঠপর্যায়ে দুর্ঘটনায়’ মারা গেছেন। সুইডিশ সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, ওই কর্মীও ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েছিলেন।

প্রবল ঝোড়ো হাওয়ায় অসংখ্য গাছ উপড়ে পড়ে, সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ফিনল্যান্ডে রোববার স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত ৮৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। ঝড়ের চূড়ান্ত পর্যায়ে সেখানে ১ লাখ ৮০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

বিদ্যুৎ কোম্পানিগুলো সতর্ক করে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ হতে কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে সুইডিশ সংবাদ সংস্থা টিটির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত সুইডেনে অন্তত ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!