× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:১০ এএম

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:১০ এএম

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৫। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৫। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দলের ওপর তুষারধস নেমে এলে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্র্যাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিল যে, বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সি এক চেক কিশোর নিহত হন। সূত্র : বিবিসি

রূপালী বাংলাদেশ

Link copied!