× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:২৭ এএম

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:২৭ এএম

স্পেনে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ। ছবি : সংগৃহীত

স্পেনে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ। ছবি : সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেলপথে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।

আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।

রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট ৩০০ যাত্রী ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!