× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২৭ এএম

গ্রিনল্যান্ড ‘অতি ক্ষুদ্র’ চাওয়া, না পেলে মনে রাখা হবে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৯:২৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়ার আশা পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দ্বীপের মালিকানা পেলে কৃতজ্ঞ আর না পেলে মনে রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রি না করলে আমরা মনে রাখব। আপনি হ্যাঁ বললে আমরা কৃতজ্ঞ থাকব, না বললে আমরা তা মনে রাখব।’

এ ছাড়া তিনি গ্রিনল্যান্ডকে বিশ্ব শান্তি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প দাবি করেন, ন্যাটোকে বহু দশক ধরে দেওয়া অবদানের তুলনায় এ চাওয়া খুবই নগণ্য। এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘অতি ক্ষুদ্র’ চাওয়া।

তবে, ডেনমার্ক এরই মধ্যে জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে প্রকাশিত এক খোলা চিঠিতে সমতার বিশ্ব গড়তে ধনীদের ওপর বেশি বেশি কর আরোপের জন্যে বিভিন্ন দেশের সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফ-এর বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : দ্য গার্ডিয়ান

রূপালী বাংলাদেশ

Link copied!