× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৫ পিএম

মুখোমুখি হচ্ছেন পুতিন-জেলেনস্কি!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৫ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আলোচনার ফলাফল হিসেবে মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

রোববার (২৫ জানুয়ারি) রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের খুব কাছাকাছি পৌঁছানো গেছে। তিনি বলেন, “আমরা মনে করি নেতাদের মধ্যে মুখোমুখি বৈঠকের আগে এই ধরণের প্রস্তুতিমূলক বৈঠকগুলো হওয়া প্রয়োজন। আমরা আশা করি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী খুব শিগগিরই সেই প্রধান বৈঠক অনুষ্ঠিত হবে।”

এই সম্ভাব্য বৈঠকটি হবে যুদ্ধ শুরু হওয়ার পর এই দুই নেতার মধ্যে প্রথম সরাসরি বৈঠক। তাই বৈঠকটি অনুষ্ঠিত হলে এটি ইউক্রেন সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে।

ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। মার্কিন পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রাশিয়ার পক্ষে ছিলেন জেনারেল স্টাফের গোয়েন্দা প্রধান ইগর কস্তিউকভ, এবং ইউক্রেনের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতিনিধি কিরিলো বুদানোভ।

ওয়াশিংটনের ধারণা অনুযায়ী, আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা আশানুরূপ হয়েছে এবং এটি দুই দেশের নেতাদের মুখোমুখি বৈঠকের পথ সুগম করতে সহায়ক হবে। বৈঠক সফল হলে তা আন্তর্জাতিক কূটনীতি ও শান্তি প্রক্রিয়ায় একটি নতুন ধাপ হিসেবে বিবেচিত হবে।

Link copied!